জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় জাতীয় পার্টিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে। তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করার পাশাপাশি সাধারণ মানুষের কাছে জাতীয় পার্টির রাজনৈতিক কর্মসূচি ও অবস্থান তুলে ধরতে নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। শনিবার বিকালে নগরীর ধোপাদিঘীরপাড়স্থ একটি অভিজাত হোটেলের হলরুমে সিলেট জেলা জাতীয় পার্টি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ শাব্বীর আহমদের সভাপতিত্বে ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আলতাফুর রহমান আলতাফ এবং যুগ্ম আহ্বায়ক মো. নাজমুল ইসলামের যৌথ পরিচালনায় সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেনÑ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সিলেট বিভাগীয় সাংগঠনিক কমিটির সমন্বয়ক মো. জহিরুল ইসলাম জহির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেনÑ কেন্দ্রীয় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, এ টি ইউ তাজ রহমান, এডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, আরিফুর রহমান খান, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস, নুরুন্নাহার বেগম, পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মো. আবদুল্লাহ সিদ্দিকী, মো. খলিলুর রহমান, কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মো. আহাদ ইউ চৌধুরী শাহিন। সম্মেলনে জাতীয় পার্টি মহানগর শাখার সদস্য সচিব আব্দুস শহীদ লস্কর বশির, জেলা শাখার নেতা মাহমুদুর রহমান মাহমুদ, মুজিবুর রহমান ডালিম, যুব সংহতির আহ্বায়ক হোসেন আহমদ, জাপা নেতা এম মুর্শেদ খান, এম বরকত আলী, তাজ উদ্দিন এপলু সহ জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌর জাতীয় পার্টি, যুবসংহতি, ছাত্রসমাজসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।
