বাগেরহাটের চিতলমারীতে পৈতৃক জায়গা-জমি নিয়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয়পক্ষের অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছেন। শনিবার উপজেলার বড়বাড়িয়া পোদ্দারপাড়া গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে পৈতৃক জমির সীমানা নিয়ে বড়বাড়িয়া পোদ্দারপাড়া গ্রামের মৃত যতিন বিশ^াসের ছেলে জয়দেব বিশ^াস এবং তার ছোট ভাই ফটিক বিশ^াসের মধ্যে বিরোধ চলে আসছে। বিরোধপূর্ণ জমিতে কাজ করাকে কেন্দ্র করে দুই ভাইয়ের ছেলেদের সঙ্গে কথাকাটাকাটি হয়।
এর একপর্যায়ে উভয়পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে আহতরা হলেনÑ জয়ন্ত বিশ^াস (৪০), প্রমান্ত বিশ^াস (২৫), মিনুকা বিশ^াস (৫০), ফটিক বিশ^াস (৬০), বিপ্লব বিশ^াস (৩৫), সমির বিশ^াস (২৩) ও অঞ্জলী বিশ^াস (৪৫)। সংঘর্ষে উভয়পক্ষের নারীসহ ৬ জন আহত হয়। অহতদের উদ্ধার করে স্থানীয়রা চিতলমারী ও গোপালগঞ্জ হাসপাতলে ভর্তি করেন। এ বিষয়ে চিতলমারী থানার (ওসি) মো. শহিদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।
