কুলাউড়ায় নাগরিক-সরকার রিপোর্টিং শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ফন্ট সাইজ:

কুলাউড়ায় জলবায়ু-সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক স্থানীয় শাসনের জন্য নাগরিক-সরকার রিপোর্টিং ব্যবস্থা শীর্ষক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন ডিনেট-এর নির্বাহী পরিচালক মাহমুদ হাসান। কর্মশালায় নাগরিকের কণ্ঠস্বরকে প্রাতিষ্ঠানিক পদক্ষেপে রূপ দেয়া, স্থানীয় পর্যায়ে নাগরিক-সরকার সংযোগ শক্তিশালী করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর সরকারি সেবা ও সুযোগে প্রবেশাধিকার সহজ করার উপায়সহ নাগরিক কণ্ঠস্বর থেকে কার্যকর পদক্ষেপ নিশ্চিতকরণে ব্যাপক আলোচনা করা হয়।

আলোচনায় অংশ নেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী (এলজিইডি), প্রীতম শিকদার জয়, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মহিউদ্দিন তুহিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অনিতা দেবী, ভুকশিমইল ইউপি’র চেয়ারম্যান আজিজুর রহমান মনির, কুলাউড়া প্রেস ক্লাব সভাপতি শাকিল রশীদ চৌধুরী, প্রেস ক্লাব কুলাউড়ার সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন, পল্লী উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বদরুল হোসেন খান, ইউপি সদস্য কয়ছর রশীদ ও সিলভেস্টার পাঠাং, নাগরিক সমন্বয় প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আসিফ আহমেদ তন্ময়, প্রজেক্ট অফিসার আবদুল্লাহ আল রাশেদ, ফিল্ড ম্যানেজার রাজীব সালেকিন, নিঃস্ব সহায়ক সংস্থার ব্যবস্থাপক আতিকুর রহমান, প্রচেষ্টা কো-অর্ডিনেটর মুক্তা রানী দেব প্রমুখ।