মমেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটিতে ডা. মোহাম্মদ আলী ও ডা. পারভেজ

ফন্ট সাইজ:

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটিতে অধ্যাপক ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী ও ডা. পারভেজ শামসকে কমিটির সদস্য মনোনীত করা হয়েছে। এ কমিটির সভাপতি হচ্ছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন এমপি, সহ-সভাপতি হচ্ছে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি ও মচিমহা পরিচালক পদাধিকার বলে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। অধ্যাপক ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী বিএমএ ময়মনসিংহ শাখার তিনবার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক ও ডা. পারভেজ শামস সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। তারা অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। মচিমহার পরিচালনা কমিটির সদস্য মনোনীত হওয়ায় ডা. মোহাম্মদ আলী সিদ্দিকী ও ডা. পারভেজ শামস সহ কমিটির সকলকেই ময়মনসিংহ সিটি প্রেস ক্লাবের পক্ষ থেকে সিনিয়র সাংবাদিক মতিউল আলম ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।