মুকসুদপুরে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

মুকসুদপুরে শামসুন্নাহার রেশমা (৩০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে, উপজেলার মধ্য বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শামসুন্নাহার রেশমা উপজেলার মহারাজপুর ইউনিয়নের মধ্য বনগ্রামের এনায়েত খন্দকারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শামসুন্নাহার নিজ বসতঘরের দরজা-জানালা বন্ধ করে ভিতরে ছিলেন। পরে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং তাকে নিচে নামিয়ে আনে। খবর পেয়ে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রস্তুত করে। মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ ওসি আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে।