গভর্নর নিয়োগ বাতিলের আহ্বান টিআইবির

গভর্নর নিয়োগ বাতিলের আহ্বান টিআইবির

ফন্ট সাইজ:

সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ বাতিল করে নতুন গভর্নর নিয়োগ করতে সরকারকে আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বুধবার রাজধানীর টিআইবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এই আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘যাকে গভর্নর নিয়োগ দেয়া হয়েছে, যে প্রক্রিয়ায় হোক না কেন, অত্যন্ত জোরালো স্বার্থের দ্বন্দ্ব বিরাজ করবে বাংলাদেশ ব্যাংকে। উনার (গভর্নর) দলের সংশ্লিষ্টতায় দায়বদ্ধতা পালনের ক্ষেত্রে যে সুযোগ থাকার কথা, সেটি বাংলাদেশ ব্যাংক বর্জিত হবে। কাজেই এই ব্যক্তির হাতে বাংলাদেশ ব্যাংক ছেড়ে দেয়া সামনের পাঁচ বছরের জন্য কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না বলে আমরা মনে করি।’

ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘এর পেছনে যদি কোনো ষড়যন্ত্র থাকে যে, কোনো বিশেষ মহলকে সুযোগ করে দেয়া, সেটি কিন্তু আরও বেশি গুরুতর প্রশ্ন। সরকারের উচিত হবে সম্পূর্ণ নিরপেক্ষভাবে বিষয়গুলো তদন্ত করে পদক্ষেপ গ্রহণ করা।’

তিনি বলেন, ‘এটি আমার আপনার বলার বিষয় না, সরকারের জানার কথা, সরকারপ্রধানের অবশ্যই নিজেরই জানার কথা। কাজেই আমরা সকলে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করছি-এই বিষয়টিকে বিশেষভাবে গুরুত্বসহকারে বিবেচনায় নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিয়োগ বাতিল করে নতুন গভর্নরের নিয়োগের উদ্যোগ গ্রহণ করার জন্য।’

Syed Bahar

৩ মাস আগে

I agree with the TIB calls to revoke appointment of the governor of the Bangladesh Bank.

Mohammad mohiuddin

৩ মাস আগে

পুরাতন বিড়ালরা নতুন করে ম্যেও বলা শুরু করেছে।😀😀😀
পাগলা মনসুর ছিল এনজিওর তাতে কোন সমস্যা নাই আর এখনেরটা ব্যবসায়ী হওয়ায় সমস্যা 😀😀
এনজিও ওয়ালারা এখন পাগলাটে হইয়া গেছে।

রুহেল

৩ মাস আগে

ফ্যাসিস্ট হাসিনার আমলের বিড়ালরা আবার বাঘ হয়ে আবির্ভূত হচ্ছে! এরা হাসিনার আমলের কোন বিতর্কিত নিয়োগ নিয়ে কথা বলেছে কোনদিন?

Abul Kashem

৩ মাস আগে

ঋণখেলাপীকে একটি দেশের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর! বাংলাদেশে এ ঘটনা ঘটেছে। বিশ্বে অদ্বিতীয়। দুঃখ আমাদের পিছু ছাড়ছেনা। মানুষের মুখ বন্ধ করে রাখা যায়না। মানুষ বলে নির্বাচনে নমিনেশন বিক্রি হয় কোটি কোটি টাকায়। তারচেয়েও অনেক গুণ বেশি দামে বড়ো পদ পদবি। মাথা ঘুরছে তো ঘুরছে এই ভাবতে ভাবতে, যারা ভোট দিয়েছে অর্থাৎ জনগণ কি অপরাধী নাকি যারা আকাশ বাতাস মুখরিত করে আসমান সমান আশার বানী গিলিয়েছেন ভোটারদের তারা অপরাধী? ভোট আসে ভোট যায়। সরকার আসে সাড়ম্বরে। জনগণ যে তিমিরে সেই তিমিরেই।

Abdur Rahman

৩ মাস আগে

একজন ঋণ খেলাপীকে অবশ্যই বাদ দেওয়া উচিৎ।

সৈয়দ নজরুল হুদা

৩ মাস আগে

একজন ঋণখেলাপীকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানানো "বানরের হাতে পিঠা ভাগে"র মত।এটা পাগলেও বোঝে, কিন্তু আমাদের সরকার প্রধান বেঝেননা।

MD Khan

৩ মাস আগে

একজন প্রতিষ্ঠিত, একজন সুদক্ষ ঋণ খেলাপিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কি করে নিয়োগ দেয়, আমার মাথায় আসেনা ! তার নিয়োগ অবশ্যই বাতিল যোগ্য।

Ashek Mahmud

৩ মাস আগে

সহমত। আশা করি সরকার বিশেষ গুরুত্ব সহকারে বিষয়টি বিবেচনা করবেন।

মন্তব্য করুন