সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীর সংগঠন ‘মৌলভীবাজার সমিতি, সিলেট’র ব্যবস্থাপনায় ও মৌলভীবাজার সমিতি শিক্ষা ট্রাস্টের উদ্যোগে এইচএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও নগদ বৃত্তি বিতরণ করা হয়েছে। রোববার নগরীর দরগাহ গেটের একটি হোটেলে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার সমিতি শিক্ষা ট্রাস্টের চেয়ারম্যান, বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক নন্দলাল শর্মার সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক শাবিপ্রবি’র পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক আহমদ মাহবুব ফেরদৌসীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেনÑ মৌলভীবাজার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, শিক্ষা ট্রাস্টের সদস্য লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন, অধ্যক্ষ ছয়ফুল কবির চৌধুরী, সিলেট শিক্ষা বোর্ডের সচিব চৌধুরী মামুন আকবর, মুহিবুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মুহিবুর রহমান, সমিতির উপদেষ্টা এডভোকেট আব্দুল খালিক ও জামিল আহমদ চৌধুরী, ডা. মামুন পারভেজ, চৌধুরী আতাউর রহমান আজাদ, এডভোকেট মো. রুস্তম খান, সমিতির সহ-সভাপতি অধ্যাপক সৈয়দ আব্দুল ওয়াদুদ, যুগ্ম সম্পাদক এডভোকেট সাইফুর রহমান, মোহাম্মদ মফিক আলী, কোষাধ্যক্ষ এডভোকেট অরুপ সেন বাপ্পি, মহিলাবিষয়ক সম্পাদক রহিমা পারভীন লিলি, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. ফজলুল হক সোহেল, সাংস্কৃতিক এডভোকেট সাইফুর রহমান খন্দকার রানা, নির্বাহী সদস্য মোহাম্মদ হাবীব আল নূর, মো. রইছ উদ্দিন ও মো. আব্দুল ওয়াহিদ। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেনÑ মো. শফিকুল ইসলাম ও আহমদ কবির রিপন। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেনÑ আন্দালিব আব্দুল্লাহ জারিফ, রাহেল উদ্দিন মারুফ, রাহনুমা জান্নাত, আরাত্রিকা রায়, তানিয়া কবির তাহিয়া, আইয়াদ আল কবির, নাজিফা মেহজাবিন, রিয়ানা চৌধুরী এ্যাঞ্জেল প্রমুখ।
