গাজীপুরের দায়িত্ব পেয়ে আইনশৃঙ্খলা সভায় প্রতিমন্ত্রী হাবিব

ফন্ট সাইজ:

গাজীপুর জেলার দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো আইনশৃঙ্খলা সভায় যোগ দিয়েছেন সড়ক পরিবহন, সেতু বিভাগ ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। প্রথম সভাতেই জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা জানিয়ে তিনি বলেছেন, সমাজে সংঘটিত অধিকাংশ অপরাধের পেছনেই মাদকের সংশ্লিষ্টতা রয়েছে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সবার আগে মাদক নির্মূল করতে হবে। আর নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা যতই ঝটিকা মিছিল করুক, এর জন্য তাদের চরম খেসারত দিতে হবে।

রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, বর্তমানে আমাদের সমাজে মাদকই হচ্ছে সকল অপরাধের মূল ভিত্তি। শতকরা ৯৫ ভাগ অপরাধই মাদককে কেন্দ্র করে হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সবার আগে মাদক নির্মূল করতে হবে। গাজীপুরের সার্বিক উন্নয়নেও সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন প্রতিমন্ত্রী। এ সভায় জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে গাজীপুর-৫ আসনের এমপি ফজলুল হক মিলন, গাজীপুর-৩ আসনের এমপি ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-১ আসনের এমপি ও মেয়র মজিবুর রহমান, গাজীপুর-৪ আসনের এমপি সালাহ উদ্দিন আইয়ুবীসহ প্রমুখ।