নিখোঁজের তিনদিন পর মিললো মরিয়মের মাটিচাপা মরদেহ

নিখোঁজের তিনদিন পর মিললো মরিয়মের মাটিচাপা মরদেহ

ফন্ট সাইজ:

জামালপুরের মাদারগঞ্জে নিখোঁজের তিনদিন পর মরিয়ম (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মাটিচাপা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১২টা দিকে উপজেলার চরলোটাবর এলাকার জামিনুর নামে এক ব্যক্তির বাড়ি থেকে মাটির নিচে চাপা দেয়া অবস্থায় মরিয়মের মরদেহ উদ্ধার করা হয়। নিহত মরিয়ম ওই এলাকার বাহাদুরের মেয়ে। সে সিধুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনদিন আগে বিদ্যালয়ে যাওয়ার পর নিখোঁজ হয় মরিয়ম।

এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে শনিবার রাতে বিদ্যালয়ের পাশের জামিনুরের বাড়িতে মাটিচাপা দেয়া অবস্থায় তার মরদেহের সন্ধান পাওয়া যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে হত্যা করে মরদেহ মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল।