গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে দলীয় কর্মকাণ্ডে অংশ নিতে না পারার কথা বলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন শৈলেন্দ্র নাথ বাইন নামের এক আওয়ামী লীগ নেতা।
রবিবার বিকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তিনি। পদত্যাগের ঘোষণা দেয়া শৈলেন্দ্র নাথ বাইন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গোপালপুর ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে আমি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে ছিলাম। কিন্তু বর্তমানে শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে চলাফেরায় অসুবিধা হওয়ায় সংগঠনের কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণ করতে পারছি না। তাই রাজনৈতিক কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগের সকল পদ-পদবী থেকে পদত্যাগ করলাম।
