উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীনকে চূড়ান্ত প্রার্থী করলো এনসিপি

উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীনকে চূড়ান্ত প্রার্থী করলো এনসিপি

ফন্ট সাইজ:

রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র পদে এককভাবে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকার উত্তর সিটিতে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে মেয়র পদে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। রোববার বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করেন। এছাড়াও দুই মহানগরের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলরদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সার্বিক দিক নির্দেশনা দিয়েছেন দলের আহ্বায়ক।

সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী অন্বেষণ, ওয়ার্ড ভিত্তিক নাগরিক সমস্যা, জুলাই শহিদ ও আহত পরিবারদের সাথে সার্বক্ষণিক যুক্ততা, পতিত ও পলাতক আওয়ামীলীগের নাশকতামূলক তৎপরতার প্রতি কড়া নজরদারির নির্দেশনা দেন নাহিদ ইসলাম।এসময় দক্ষিণ ও উত্তর মহানগরের আহ্বাবায়ক ইসহাক সরকার ও আরিফুল ইসলাম আদীবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।