সীমান্ত বিরোধ মেটাতে মোদি-শি’র অঙ্গীকার

সীমান্ত বিরোধ মেটাতে মোদি-শি’র অঙ্গীকার

ফন্ট সাইজ:

দীর্ঘদিনের সীমান্ত বিরোধ সমাধানে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার (১২ সেপ্টেম্বর) দুই নেতার বৈঠকের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘সীমান্ত প্রশ্নের একটি ন্যায্য, যুক্তিসংগত ও উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য সমাধানের জন্য দুই নেতা নিজেদের অঙ্গীকার ব্যক্ত করেছেন।’

ভারত ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরে সীমান্ত নিয়ে বিরোধ চলে আসছে। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এই সীমান্ত ইস্যু অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।