সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারা দেশের সঙ্গে সমন্বয় করে তিন মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ৯টায় বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের মধ্যদিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। এর অংশ হিসেবে বিশ্বনাথ উপজেলায়ও আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হয়। বিশ্বনাথ উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।
এ সময় উপস্থিত ছিলেন- বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম, উপজেলা বিএনপি’র সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া চেয়ারম্যান, পৌর বিএনপি সভাপতি হাজী আব্দুল হাই, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মাহবুব রহমান, উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নুর আসাদ, শামীম আহমদ, কাওছার খান, সাংগঠনিক সম্পাদক এমাদ উদ্দীন খান চেয়ারম্যান, আতিকুর রহমান লিটন চেয়ারম্যান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল, উপজেলা বিএনপি নেতা জসিম উদ্দিন জুনেদ, জাহিদ আহমদ, তানিমুল ইসলাম তানিম, দনাই মিয়া, সিলেট জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক নাজমা বেগম, বিশ্বনাথ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুসলিম আলী, আব্দুল হান্নান বাবুল, তাজ উদ্দীন আহমেদ কিনু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুজ্জামান, সদস্য সচিব ও খাজাঞ্চি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. আশিকুর রহমান রানার, যুগ্ম আহ্বায়ক সাইদ আহমদ, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক কুদ্দুছ আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ দুলাল প্রমুখ।
