১১ দিনেও খোঁজ মেলেনি কুতুবদিয়ার নিখোঁজ জেলের

১১ দিনেও খোঁজ মেলেনি কুতুবদিয়ার নিখোঁজ জেলের

ফন্ট সাইজ:

কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় গভীর সাগরে মাছ ধরতে গিয়ে মো. ফোরকান (৩২) নামের এক জেলের নিখোঁজের ১১ দিন পার হলেও তার কোনো সন্ধান মেলেনি। গত ১লা সেপ্টেম্বর রাতে তীব্র ঢেউয়ের মুখে পড়ে ১৪ জন জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এ সময় অন্য জেলেরা উদ্ধার হলেও নিখোঁজ হন ফোরকান। তিনি উত্তর ধুরুং ইউনিয়নের সতরুদ্দিন গ্রামের মো. জাকের উল্লাহর ছেলে। দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা ট্রলারের মাঝি রবিউল আলম জানান, ঘটনার দিন রাত ৮টার দিকে কেউ ট্রলারের ছোট ঘরে, কেউবা ঘরের ওপরে বসা ছিলেন।

এ সময় হঠাৎ বড় কয়েকটি ঢেউয়ের আঘাতে ট্রলারটি ডান দিকে কাত হয়ে তলিয়ে যেতে শুরু করে। জীবন বাঁচাতে যে যেভাবে পেরেছেন বাঁচার চেষ্টা করেন। দুর্ঘটনার বিষয়টি বুঝতে পেরে পাশ দিয়ে যাওয়া আরেকটি ট্রলার দ্রুত এগিয়ে এসে তাদের ভাসমান অবস্থায় উদ্ধার করে। তবে, অনেক খোঁজাখুঁজির পরও ফোরকানের কোনো খোঁজ পাওয়া যায়নি।