কেরানীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

কেরানীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

ফন্ট সাইজ:

ঢাকার কেরানীগঞ্জে উপজেলা পরিষদ মিলনায়তনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কেরানীগঞ্জ সার্কেল ও সহকারী কমিশনার ভূমি, সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. গোলাম সারোয়ার, ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েলা পারভীন, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন মোল্লা, সমাজসেবা কর্মকর্তা শীবল্লীজ্জান কেরানীগঞ্জ মডেল বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি শামীম আহসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবীসহ বিভিন্ন স্কুল কলেজের প্রধান শিক্ষক, অধ্যক্ষ ও সুশীল সমাজের প্রতিনিধিগণ। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত সকলে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা ও বক্তব্য শোনেন।