ব্রিকসের সদস্য দেশগুলোকে অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের বিরুদ্ধে অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একই সঙ্গে শান্তি রক্ষায় কাজ করার তাগিদও দিয়েছেন তিনি।
শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনে দেয়া বক্তব্যে শি এসব আহ্বান জানান বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।
আরও পড়ুন:
২০২৭ সালে ব্রিকসের সভাপতিত্ব করবে চীন
শি জিনপিং বলেন, ব্রিকসের উচিত ‘অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধিতা করা’। পাশাপাশি সংঘাতপূর্ণ ও উত্তেজনাপূর্ণ বিভিন্ন ইস্যু সমাধানে গঠনমূলকভাবে অংশ নেয়ারও ডাক দেন তিনি।
শি বলেন, সদস্য দেশগুলোকে শান্তি রক্ষা এবং বিভিন্ন আঞ্চলিক সংঘাতের সমাধানে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
