হামলার পর ইস্ট-ওয়েস্ট পাইপলাইন বন্ধ করলো সৌদি

হামলার পর ইস্ট-ওয়েস্ট পাইপলাইন বন্ধ করলো সৌদি

ফন্ট সাইজ:

রিয়াদ এবং মদিনা অঞ্চলে বেশ কয়েকটি ড্রোন হামলায় পর ইস্ট-ওয়েস্ট পাইপলাইন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সৌদি আরব। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সৌদির জ্বালানি মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

দেশটির মন্ত্রণালয়ের দেয়া বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে এসব অঞ্চলে হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের প্রাথমিকভাবে চিকিৎসাসেবা দেয়া হয়েছে।

হামলার পর পাইপলাইন নিরাপদ রাখতে সেখানে তাৎক্ষণিকভাবে জরুরি এবং বিশেষ টেকনিক্যাল দল মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে পাইপলাইনের নিরাপত্তা পরিস্থিতিও মূল্যায়ন করা হচ্ছে বলে সৌদির মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে।

নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে ইস্ট-ওয়েস্ট পাইপলাইন বন্ধ করে দেয়া হয়েছে বলে দেশটি নিশ্চিত করেছে।

সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, ইরাক থেকে ছোড়া ড্রোন হামলার শিকার হয়েছে পাইপলাইনটি।

তবে ইরাকি প্রধানমন্ত্রী আলি আল-জাইদির অনুরোধের কারণে এই হামলার প্রতিশোধ নেয়া হবে না বলে সৌদি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ইরাকি ভূখণ্ড থেকে হামলা ঠেকাতে ভ্রাতৃত্বপূর্ণ ইরাক সরকারকে একটি সুযোগ দেয়া হয়েছে।