রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত ৫ লাখ রুশ নিহত : যুক্তরাজ্যের সেনাপ্রধান

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এ পর্যন্ত ৫ লাখ রুশ নিহত : যুক্তরাজ্যের সেনাপ্রধান

ফন্ট সাইজ:

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত রুশ শিবিরে নিহত হয়েছেন প্রায় ৫ লাখ মানুষ। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় ১৫ লাখ। ইউক্রেনের মিত্র যুক্তরাজ্যের সেনাপ্রধান এয়ার চিফ মার্শাল রিচ নাইটন গতকাল এ দাবি করেছেন। শুক্রবার এক ভিডিওবার্তায় এ তথ্য জানিয়েছেন বৃটেনের সেনাপ্রধান।
তিনি বলেছেন, “সম্প্রতি যুক্তরাজ্যের সামরিক গোয়েন্দা সংস্থা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ওপর একটি প্রতিবেদন প্রস্তুত করেছে। সেই প্রতিবেদনের তথ্য বলছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ৫ লাখ রুশ প্রাণ হারিয়েছেন। নিহত এবং আহতদের অধিকাংশই সামরিক বাহিনীর সদস্য। এসব নিহতের ঘটনার সিংহভাগই ঘটেছে ২০২৩ সালের জানুয়ারি থেকে। আর এই বিপুল সংখ্যক প্রাণের বিনিময়ে ইউক্রেনের মোট ভূখণ্ডের মাত্র ২ শতাংশ দখল করতে পেরেছে রাশিয়া।