সিলেটে বিকেএম ও ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

ফন্ট সাইজ:

বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) সিলেট মহানগর শাখার উদ্যোগে জাতীয় সংসদে ইসলামবিরোধী সম্পত্তি হস্তান্তর বিল পাসের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বাদ জুমা কোর্ট পয়েন্টস্থ কালেক্টরেট মসজিদ প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শাখা সভাপতি আলহাজ মাওলানা এমরান আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফারের পরিচালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সুরমা মার্কেট পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী।

এতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বিকেএম মহানগর সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা পীর আব্দুল জব্বার, মাওলানা সানাউল্লাহ, হাফেজ মাওলানা হারুনুর রশিদ, সহ-সাধারণ সম্পাদক হাফেজ কয়েছ আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা রিয়াজ উদ্দিন আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক হাফেজ সিরাজ উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক মুফতি আব্দুস সালাম, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফয়জুন নুর, সমাজকল্যাণ সম্পাদক ক্বারী মাওলানা আবুল হোসাইন, শাব্বির আহমদ, মাওলানা আব্দুল শহীদ, মুহাম্মদ সিকন্দর আলী, মাওলানা আইয়ুব আলী কামালী, হাফেজ মাওলানা তফজ্জুল হক, মুহাম্মদ ইউসুফ, হাফেজ তারেক হাসান, মাওলানা শায়েখ ফিরুজ আলী, মাওলানা শাহনুর মিয়া, মুহাম্মদ জিল্লুর রহমান, মাওলানা এমাদ উদ্দিন রাজু, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস জেলা সভাপতি আহমদ মাইমুন, সাংগঠনিক সম্পাদক আবু তাহের মিসবাহ, মহানগর সাংগঠনিক সম্পাদক ফাহিম কামালী, জেলা প্রশিক্ষণ সম্পাদক আব্দুল মুকিত, মাওলানা শফিকুল আলম, শ্রমিক মজলিস নেতা মীর রাহাদ হোসেন, মুহাম্মদ শাহজাহান প্রমুখ। এদিকে সম্প্রতি সংসদে পাস হওয়া শরীয়াহবিরোধী আইন সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল বাতিল, আইনশৃঙ্খলার চরম অবনতি, জ্বালানি, বিদ্যুৎ, পানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাদ জুমা বিক্ষোভ মিছিলটি বন্দরবাজার কালেক্টরেট জামে মসজিদের সামনে শুরু করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মুফতি সাঈদ আহমদের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি হাফেজ মাওলানা ইমাদ উদ্দিন এবং জেলা সেক্রেটারি মুফতি আবু তাহের মিসবাহের যৌথ সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা আসাদ উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি প্রভাষক বোরহান উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট মহানগর সভাপতি মো. সিদ্দিকুর রহমান, যুব আন্দোলন সিলেট জেলা সহ-সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি মো. মোরশেদ আলম-সহ জেলা মহানগর নেতৃবৃন্দ।