দেবিদ্বারে সোলার স্ট্রিট লাইট স্থাপনের উদ্বোধন

ফন্ট সাইজ:

কুমিল্লার দেবিদ্বারের সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর এলাকায় সর্বসাধারণের যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্ন ও নিরাপদ করতে ২০টি সৌরচালিত সড়কবাতি (সোলার স্ট্রিট লাইট) স্থাপন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ৯টায় এক অনুষ্ঠানের মাধ্যমে এ উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন করেন টিম ওয়াহেদপুরের প্রতিষ্ঠাতা মো. ইফতেখার আহমেদ মাসুদ। ‘আমাদের গ্রাম, আমাদের দায়িত্ব’- এই স্লোগানকে সামনে রেখে টিম ওয়াহেদপুরের সৌজন্যে ওয়াহেদপুর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ২০টি সোলার স্ট্রিট লাইট স্থাপন করা হচ্ছে।

উদ্বোধন অনুষ্ঠানে টিম ওয়াহেদপুরের প্রতিষ্ঠাতা ইফতেখার বলেন, পরিবেশবান্ধব এই সোলার লাইটগুলো স্থাপনের ফলে এখন থেকে রাতেও মানুষ নিশ্চিন্তে চলাচল করতে পারবেন। এতে এলাকার যাতায়াত ব্যবস্থা আরও নিরাপদ হবে এবং চুরি-ছিনতাইয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড অনেকটাই কমে আসবে। এ সময় উপস্থিত ছিলেন- আমাদের দেবিদ্বার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক উপাধ্যক্ষ এটিএম সাইফুল ইসলাম মাসুম, মানবজমিন প্রতিনিধি মো. রাসেল আহমেদ, টিম ওয়াহেদপুরের প্রতিষ্ঠাতার ছোট ভাই নকীব আহমেদ, সমাজসেবক কাজী নুরুল ইসলাম, জসিম উদ্দিন মেম্বার, নজরুল ইসলাম সরকার, হানিফ মাওলানা, জাহাঙ্গীর আলম সরকার মিন্টু, সেলিম ভূঁইয়া, কাজী খোরশেদ আলম, রাসেদুল আল আমিন প্রমুখ।