নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলা সদর ইউনিয়নের চিনাহালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মো. আব্দুল্লাহ (৪) ওই গ্রামের কাজল মিয়ার ছেলে। পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, পরিবারের লোকজনের অজান্তে খেলতে গিয়ে পানিতে পড়ে যায় শিশুটি। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পানিতে ডুবে শিশুর মৃত্যু
কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি
১২ সেপ্টেম্বর (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
