কঙ্গোতে স্কুলে ভয়াবহ আগুন, ২৪ শিক্ষার্থী নিহত

কঙ্গোতে স্কুলে ভয়াবহ আগুন, ২৪ শিক্ষার্থী নিহত

ফন্ট সাইজ:

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শিশুসহ এতে কমপক্ষে ২৪ শিক্ষার্থী নিহত হয়েছেন। বুকাভু শহরে দুটি স্কুলে আগুন লাগার পর প্রাণ বাঁচাতে গিয়ে হুড়োহুড়িতে তাদের মৃত্যু হয়।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, আগুনে কয়েকজন প্রাপ্তবয়স্কও মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের কাছের হাসপাতালগুলোতে নেয়া হয়েছে।
আগুনে প্রায় ৩০০টিরও বেশি ঘর পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনও জানা যায়নি।

ডিআর কঙ্গোর সাউথ কিভু প্রদেশের রাজধানী বুকাভু দেশটির পাহাড়ি এলাকার অন্যতম ঘনবসতিপূর্ণ শহর। গত বছরের ফেব্রুয়ারিতে এম২৩ বিদ্রোহীরা শহরটি দখল করে নেয়।