রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৬ ট্রাফিক আইনে মামলা ২২০৬

ফন্ট সাইজ:

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৪৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩৯টি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া, ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ২০৬টি মামলা করেছে ডিএমপি’র ট্রাফিক বিভাগ। গতকাল ডিএমপি’র পাঠানো একটি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৬: ডিএমপি জানায়, গত ২৪ ঘণ্টায় রমনা বিভাগ ২৭ জন, লালবাগ বিভাগ ২৯ জন, ওয়ারী বিভাগ ৬২ জন, মতিঝিল বিভাগ ৬৯ জন, তেজগাঁও বিভাগ ৭০ জন, মিরপুর বিভাগ ১২২ জন, গুলশান বিভাগ ৪৮ জন, উত্তরা বিভাগ ৪৮ জন এবং গোয়েন্দা বিভাগ একজনকে গ্রেপ্তার করেছে। অভিযানকালে ৩৬ কেজি ২৯০ গ্রাম গাঁজা, ৯২ বোতল ফেনসিডিল, ১৪৩ পিস ইয়াবা, ১০ গ্রাম হেরোইন, ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন, ৭টি মোবাইল ফোন, ১টি ইয়াবা সেবনের পাইপ, ২টি ফয়েল পেপার, ৩টি গ্যাস লাইট, ২০০টি ইলাস্টিক বেল্ট ও নগদ ৮ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপি।

ট্রাফিক আইনে ২২০৬ মামলা: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ২০৬টি মামলা করেছে ডিএমপি’র ট্রাফিক বিভাগ। এর মধ্যে ট্রাফিক-রমনা বিভাগে ১১টি বাস, ৮টি কাভার্ডভ্যান, ৪টি সিএনজি ও ৩৬টি মোটরসাইকেলসহ মোট ১১৯টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৯টি বাস, ১৭টি ট্রাক, ৮টি সিএনজি ও ৯০টি মোটরসাইকেলসহ মোট ১৬১টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১১টি বাস, ১টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ৫৯টি সিএনজি ও ১৩১টি মোটরসাইকেলসহ মোট ২৬৫টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৫টি বাস, ৩১টি ট্রাক, ২৫টি কাভার্ডভ্যান, ৩৯টি সিএনজি ও ১০৪টি মোটরসাইকেলসহ মোট ৩০৪টি মামলা হয়েছে। অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১টি বাস, ৩টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি ও ৫৬টি মোটরসাইকেলসহ মোট ১৪৩টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৩৪টি বাস, ১৯টি ট্রাক, ৩৮টি কাভার্ডভ্যান, ৪৫টি সিএনজি ও ২২৪টি মোটরসাইকেলসহ মোট ৪৭১টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৮টি বাস, ১৫টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৩৯টি সিএনজি ও ১৭৮টি মোটরসাইকেলসহ মোট ৪৩২টি মামলা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ৩৫টি বাস, ৩টি ট্রাক, ১৪টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ৮৬টি মোটরসাইকেলসহ মোট ৩১১টি মামলা হয়েছে। এ ছাড়াও অভিযানকালে মোট ৪৩৬টি গাড়ি ডাম্পিং ও ৩০৬টি গাড়ি রেকার করা হয়েছে।