ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি যুদ্ধবিমান

ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি যুদ্ধবিমান

ফন্ট সাইজ:

জর্ডানে একটি মার্কিন বিমানঘাঁটিতে রাতভর ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। সিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, এ-১০ থান্ডারবোল্ট যুদ্ধবিমানের একটি ইরানের হামলায় একটি ডানা হারিয়েছে। এই যুদ্ধবিমানটি ‘ওয়ারথগ’ নামেও পরিচিত। এ ছাড়া প্রায় আটটি এফ-১৫ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে এসব বিমান আবারও কাজে ফিরিয়ে নেয়া হয়। সিবিএসের প্রতিবেদক জেনিফার জ্যাকবস এক্সে দেয়া এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন।

তিনি লিখেছেন, ইরানের হামলার সময় জর্ডানে অবস্থিত মুওয়াফফাক সালতি বিমানঘাঁটি রক্ষায় মার্কিন বাহিনী ৩০টিরও বেশি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ছোড়ে। জ্যাকবস লিখেছেন, এর আগে যুক্তরাষ্ট্র পাঁচটি ইরানি তেলবাহী জাহাজে হামলা চালায়। এরপর ইরান রাতভর এই হামলা চালায়। ইরানের একটি হামলায় মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ লক্ষ্যবস্তু হওয়ার প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্র ওই হামলা চালিয়েছিল। এর জবাবে ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড করপস (আইআরজিসি) দাবি করেছে, তারা আটটি তেলবাহী জাহাজ এবং দুটি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছে। এসব লক্ষ্যবস্তুর মধ্যে জর্ডানে অবস্থিত মার্কিন বিমানঘাঁটিটিও ছিল। জ্যাকবসের ভাষ্য অনুযায়ী, ইরানের পাল্টা হামলার সময় জর্ডানে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোও হামলার আওতায় আসে।