ব্রেন্ট ক্রুড ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়াল

তেলের দামে সেঞ্চুরি

ব্রেন্ট ক্রুড ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়াল

ফন্ট সাইজ:

মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ায় জ্বালানি তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। ২৪ জুলাইয়ের পর এই প্রথমবারের মতো তেলের দাম ১০০ ডলার অতিক্রম করল। এ খবর দিয়েছে রয়টার্স। ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ১৫ ডলার বা ২ দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০০ দশমিক ০৭ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে, ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৭০ ডলার বা ১ দশমিক ৮৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ৭৩ ডলারে পৌঁছেছে। গত ছয় মাস ধরে চলমান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের স্থায়ী সমাধানের আশা ক্ষীণ হয়ে আসায় গত মাসের শুরু থেকে ব্রেন্ট ক্রুডের দাম এক-চতুর্থাংশ বেড়েছে।