দৈনিক মানবজমিনের কসবা উপজেলা প্রতিনিধি মো. সজল আহাম্মদ খান ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি...রাজিউন)। আজ বুধবার ভোর সাড়ে ৪ টার দিকে আখাউড়ার দেবগ্রামে নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৮ বছর।
তার বড় ভাই ইকবাল আহাম্মদ খান জানান, সজল আহাম্মদ দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। সম্প্রতি ঢাকায় গিয়ে চিকিৎসা করিয়ে আসেন। আখাউড়া পৌর এলাকার দেবগ্রামের জামসেদ আহাম্মদ খানের ৮ পুত্র ও ২ কন্যা সন্তানের মধ্যে সজল আহাম্মদ ছিলেন ষষ্ঠ।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার স্ত্রী রোখসানা ইয়াসমিন কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষিকা। সজল আহাম্মদ সাংবাদিকতা ছাড়াও সার্ভেয়ার ও দলিল লেখক ছিলেন। আজ বাদ আছর দেবগ্রাম মাজহারুল হক দারুল উলুম মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা। এক শোক বার্তায় তারা সজল আহাম্মদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মানবজমিনের কসবা প্রতিনিধি সজল আহাম্মদ খানের ইন্তেকাল
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে
বাংলারজমিন
১ ঘন্টা আগে
৯ সেপ্টেম্বর (বুধবার), ২০২৬, ১২ঃ৫৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
