চ্যাম্পিয়ন্স লীগের উদ্বোধনী ম্যাচে ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়ে শুভসূচনা করেছে রিয়াল মাদ্রিদ। সাবেক ক্লাব ইন্টারের বিরুদ্ধে এই জয় দিয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে নতুন যাত্রাটা দারুণভাবে শুরু করলেন পর্তুগিজ কোচ হোসে মরিনিয়ো। রিয়ালের হয়ে একটি করে গোল করেন কিলিয়ান এমবাপ্পে ও ফেডেরিকো ভালভার্দে।
ম্যাচের শুরু থেকেইআক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। ১৪তম মিনিটে ইন্টারের কার্টিস জোন্সের দুর্বল পাসের কারণে ইয়ান বিসেক চাপে পড়ে যান। এই সুযোগে ব্রাহিম দিয়াজ বল কেড়ে নিয়ে বাড়িয়ে দেন কিলিয়ান এমবাপ্পের দিকে। বল পেয়েই দুর্দান্ত এক ফিনিশিংয়ে জাল খুঁজে নেন এমবাপ্পে । চ্যাম্পিয়ন্স লীগে রিয়ালের হয়ে এমবাপ্পের আরেকটি রাত, আর ইউরোপিয়ান কাপে তার গোলসংখ্যা দাঁড়াল ৭১, যেখানে তাঁর পাশে এখন রাউল গঞ্জালেস।
নয় মিনিট পর আবারও ইন্টারের উপহার। বেনজামিন পাভারের ব্যাকপাস পেয়ে গোলরক্ষক জোসেপ মার্তিনেজ বল নিয়ে অযথা সময় নিলেন। ফেদেরিকো ভালভার্দে ছুটে এসে বল কেড়ে নিলেন। এরপর সেটি গড়িয়ে গেল ইন্টারের জালে। ২-০। রিয়াল তখন পর্যন্ত লক্ষ্যে শটই নিয়েছিল মাত্র একটি!
শেষ পর্যন্ত ৭৭ মিনিটে ইন্টার ফিরল। লাউতারো মার্তিনেজের নিখুঁত পাস থেকে কার্লোস অগুস্তো গোল করে ব্যবধান কমালেন। এরপর শেষ ১৩ মিনিটে চাপ বাড়ে রিয়ালের ওপর। ৮৯ মিনিটে মিখিতারিয়ানের শট দিক বদলে যাওয়ার পরও অসাধারণ সেভ করেন কোর্তোয়া।
শেষ বাঁশি বাজে ২-১ ব্যবধানেই, স্বস্তির নিশ্বাস পড়ে রিয়ালের।
