সুখবর দিলেন নাফিজা জাহান

সুখবর দিলেন নাফিজা জাহান

ফন্ট সাইজ:

দীর্ঘদিন অভিনয় থেকে দূরে অভিনেত্রী নাফিজা জাহান। তিনি স্বামী রাজীব হাসানের সঙ্গে নিউ ইয়র্কে বসবাস করছেন। সেখান থেকেই সুখবর দিলেন তিনি। মা হতে চলেছেন অভিনেত্রী। নাফিজার মা হওয়ার খবরটি প্রকাশ্যে আসে অভিনেত্রী নওশীন নাহার মৌ-এর একটি ফেসবুক পোস্টের মাধ্যমে।

নিউ ইয়র্কে আয়োজিত একটি ঘরোয়া বেবি শাওয়ারের কয়েকটি ছবি শেয়ার করে নাফিজা ও রাজীবের নতুন জীবনের জন্য শুভকামনা জানান বেশ ক’জন তারকা।