জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মাঈনউদ্দিন গউছ

জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মাঈনউদ্দিন গউছ

ফন্ট সাইজ:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মাঈনউদ্দিন গউছ। সহসভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন মো. আব্দুল হামিদ সেলিম মেম্বার।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভা শেষে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক মানবজমিন এর মাধবপুর প্রতিনিধি মো. মাঈনউদ্দিন গউছ ৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফকরুজ্জামান পেয়েছে ৪ ভোট।

নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. কবির হোসেন। সহকারী প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. মশিউর রহমান। পোলিং এজেন্টের দায়িত্ব পালন করেন দেবাশীষ দাশ। নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি মো. মাঈনউদ্দিন গউছ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সহযোগিতা কামনা করেন।