আসতে হবে না, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই

হাসিনার উদ্দেশে ডা. জাহেদ উর রহমান

আসতে হবে না, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই

ফন্ট সাইজ:

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘আপনার (ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা) আসতে হবে না, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই। তিনি আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে। আমরা তাকে ধরে আনতে চাই।’

মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ডা. জাহেদ উর রহমান বলেন, সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায় কিনা—কেউ কেউ এ ধরনের স্পেকুলেট করছেন, এটা আসলে চায় না ইন্ডিয়ার ওপর একটা চাপ তৈরির জন্য। আমরা একটা কথা খুব ক্লিয়ারলি বলতে চাই— মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফরের সঙ্গে যখন এটাকে কন্ডিশন হিসেবে দেয়া হয়েছে উই হ্যাভ টেক ইট সিরিয়াসলি। এজন্য আমরা প্রায় বলছি—শেখ হাসিনা আপনার আসতে হবে না, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই।’
‘আপনি (শেখ হাসিনা) পলাতক আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি এবং আপনারা খেয়াল করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন—তার এখন আর আপিল করার সুযোগ নেই। উনি এসে আপিল করে তার যে বিচার হয়েছে, সেটা যে পুনর্বিবেচনা করাবেন সেই সময়ও নেই তার’—উল্লেখ করেন তিনি।
ডা. জাহেদ উর রহমান বলেন, ‘ব্যাপারটা টেকনিক্যালি এখন এরকম—তিনি আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে। তাকে আমরা ধরে আনতে চাই।’

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘বাঁধন না শুধু, এর আগেও যারা গেছেন, আমরা যে কেউ গেলে কিন্তু এই হামলার শিকার হতে পারি। এই ঘটনাগুলো যখন ঘটছে—তখন শেখ হাসিনাকে মিডিয়ায় কথা বলতে দেখাও আমাদের জন্য কতটুকু ইরিটেটিং, কতটুকু আমাদের ক্ষুব্ধ করে সেটা তো তাদের (ভারতের) বোঝা উচিত।’

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে প্রশ্ন করার আহ্বান জানিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, ‘আমি আশা করব আপনারা মাননীয় হাই কমিশনারকে এই প্রশ্ন করবেন, তারা কি মনে করেন যে, এটা একটা পজিটিভ জেসচার হচ্ছে। আমি মুখে বলছি, কিছু কিছু সিগনালও দিচ্ছি, কিন্তু একই সঙ্গে এমন কিছু করছি যেটা আসলে নেগেটিভ করে ফেলে।’

‘শেখ হাসিনা যখন সংবাদ সম্মেলন করেছিলেন, আমাদের যে প্রতিবাদলিপি ছিল, সে প্রতিবাদলিপিতে এই কথাটাই বলা হয়েছে যে, একটা এনভাইরনমেন্ট আসলে লাগবে আস্থার এনভাইরনমেন্ট। আমাকে কনভিন্সড হতে হবে আপনি আসলে আমার সঙ্গে যথেষ্ট এনগেজ করতে চাইছেন।’—বলেন ডা. জাহেদ উর রহমান।