ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা পুরসভার অন্তর্গত কাশীপুর অঞ্চলের জ্যোতিনগর কলোনিতে গত দেড় মাসের বেশি সময় ধরে পানি সরবরাহ বন্ধ। বেশ কয়েক দিন বন্ধ ছিল বিদ্যুৎ সরবরাহও। এরই প্রতিবাদে জ্যোতিনগর কলোনিতে উচ্ছেদ বিরোধী কনভেনশন থেকে বস্তিবাসীদের অধিকার রক্ষায় সংঘবদ্ধ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির পক্ষ থেকে বস্তি প্রশ্নে বিজেপি সরকারের নীতির সমালোচনা করা হয়েছে। নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরে স্থানীয় বস্তিবাসীদের একটাই দাবি, আমাদের বাঁচান।
কলকাতা পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কাশীপুর থানা এলাকায় এই কলোনির অবস্থান। প্রায় ছয় দশক ধরে এখানে প্রায় ৫০০ পরিবারের সাড়ে তিন হাজার মানুষ বসবাস করছেন। বাসিন্দাদের অধিকাংশই মুসলিম। তবে কিছু হিন্দু পরিবারও এখানে থাকেন। স্থানীয়ভাবে এলাকাটি ‘মোল্লা পাড়া’ বা ‘মুসলিম কলোনি’ নামে পরিচিত।
বাসিন্দাদের অভিযোগ, পানি বন্ধ করার পেছনে স্থানীয় বিজেপির বিধায়করা ভূমিকা রয়েছে। কারণ, ওই অঞ্চলে বেশির ভাগ মানুষ মুসলিম সম্প্রদায়ের হওয়ায় বিধায়ক নির্দিষ্টভাবে তাদের উচ্ছেদের হুমকি দিয়েছিলেন।
ভোটে জেতার পর এক সভায় স্থানীয় বিজেপি বিধায়ক বলেছিলেন, মুসলিমরা তাকে ভোট দেননি। আগামী পাঁচ বছর তাদের জন্য তিনি কোনো কাজ করবেন না।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত ২৯ জুলাই রাত থেকে এই কলোনির মধ্যে থাকা পাঁচটি রাস্তার কলের পানি বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি রাস্তার আলোও বন্ধ করে দেওয়া হয়েছিল। পরে রাস্তার আলো জ্বললেও পানি সরবরাহ তখন থেকে বন্ধ রয়েছে। ফলে বাসিন্দাদের পানীয় জল কিনে জীবন ধারনা করতে হচ্ছে।
প্রতিবাদে সংঘবদ্ধ আন্দোলনের ডাক
কলকাতার মুসলিম অধ্যুষিত কলোনিতে দেড় মাসের বেশি পানি সরবরাহ বন্ধ
নিজস্ব প্রতিনিধি, কলকাত
অনলাইন
২ ঘন্টা আগে
৮ সেপ্টেম্বর (মঙ্গলবার), ২০২৬, ১০ঃ৪৬ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
