তেল রপ্তানিতে বাইপাস হরমুজ প্রণালিকে বিকল্প পথের খোঁজে ইরাক

তেল রপ্তানিতে বাইপাস হরমুজ প্রণালিকে বিকল্প পথের খোঁজে ইরাক

ফন্ট সাইজ:

তেল রপ্তানির পথ হরমুজ প্রণালি থেকে সরিয়ে নেয়ার চেষ্টা করছে বাগদাদ। চলমান আঞ্চলিক সংঘাত থেকে রাজস্ব আয়ের প্রধান উৎসকে সুরক্ষিত রাখতেই এই চেষ্টা। ইরাকের প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা মাজহার মুহাম্মদ সালিহ দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আইএনএ-কে জানিয়েছেন, সরকার এখন আর কেবল আঞ্চলিক সংকটের প্রভাব সামাল দেয়ার চেষ্টা করছে না, বরং পরিস্থিতি সক্রিয়ভাবে পরিচালনা করছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

সালিহ বলেন, পাইপলাইনের বিষয় এবং বিকল্প পথ খোঁজা রাষ্ট্রের কৌশলেরই অংশ। এটি করা হচ্ছে যাতে তেল নীতি এবং বিপণনকে ভূ-রাজনৈতিক সংঘাত থেকে দূরে রাখা যায়। তিনি আরও বলেন, হরমুজ প্রণালিতে বাধা যদি অব্যাহত থাকে, তবে ইরাক প্রতিবেশী ট্রানজিট অঞ্চলগুলোর ওপর ব্যাপকভাবে নির্ভর করতে বাধ্য হবে।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের আগে ইরাক প্রতিদিন প্রায় ৩৪ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করত, যার প্রায় ৮০ থেকে ৮৫ ভাগই সরাসরি হরমুজ প্রণালির মাধ্যমে পাঠানো হতো। সালিহ জানান, বিকল্প চ্যানেলের মাধ্যমে একই পরিমাণ তেল রপ্তানি নিশ্চিত করাই এখন সরকারের প্রধান লক্ষ্য।