কড়া জবাব

কড়া জবাব

ফন্ট সাইজ:

ছবিশিকারিদের ক্যামেরায় ধরা পড়েছে অভিনেত্রী আমিশা প্যাটেলের সঙ্গে ক্রিকেট তারকা হার্দিক পাণ্ডিয়ার আলাপচারিতা। সম্প্রতি মুম্বইয়ের তাজমহল প্যালেসে দেখা মিলেছে যুগলের। তারপরই সমাজমাধ্যমে ভাইরাল আমিশা-হার্দিকের সেই বিশেষ মুহূর্ত। যেখানে দেখা যায় আমিশা তার বন্ধুদের সঙ্গে হার্দিকের পরিচয় করিয়ে দিচ্ছেন। নেটভুবনে ভিডিওটি ছড়িয়ে পড়তেই শুরু হয় সম্পর্কের কানাঘুষো। এই ঘটনায় বেজায় চটেছেন ‘গদর’ নায়িকা। এক্স হ্যান্ডেলে এক নেটিজেন ভিডিওটি শেয়ার করে এই সাক্ষাৎ শুধুই বন্ধুত্বপূর্ণ নয় বলে দাবি করেছেন।

বিশেষ করে, আমিশা যখন হার্দিকের কাঁধে হাত রাখেন সেই মুহূর্তে ফোকাস করে ওই ব্যক্তি ২০২৪ সালে আম্বানিদের পার্টির এক পুরনো মুহূর্তে সুড়সুড়ি দিয়ে লেখেন, ব্যাঙ্গালুরুর একটি হোটেলে পার্টির সময় আমিশা যেভাবে পাণ্ডিয়ার কাঁধে হাত রেখেছিলেন। রেডিটে যে গুজবগুলো ছড়াচ্ছিল সেগুলো মনে হচ্ছে সত্যি হতে চলেছে। বিষয়টি নজরে আসতেই কড়া জবাব দিয়েছেন আমিশা। তিনি ইনস্টা স্টোরিতে পোস্টের স্ক্রিনশট শেয়ার করে পাল্টা লেখেন, হ্যাঁ, একদম ঠিক বলেছো। ও মাই গড, আপনি একদম ঠিক। সত্যিই আমার হাতটা ওর কাঁধে রাখার মধ্যে কতোটা রোমান্টিক ব্যাপার ছিল! এরপর সেই সংশ্লিষ্ট ব্যক্তির উদ্দেশ্যে আমিশা বলেন, আমি আপনাকে চিনি না তবে আপনার মনে হয় কোনো বান্ধবী নেই। এমন বিষয় নিয়ে পোস্ট করার আগে আপনার জীবনে একজন মহিলা বন্ধু থাকা দরকার।