আলোচনায় দেব ও শুভশ্রীর রসায়ন

আলোচনায় দেব ও শুভশ্রীর রসায়ন

ফন্ট সাইজ:

দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর পর্দায় ফিরছে দেব-শুভশ্রী জুটির সেই চেনা রসায়ন। এবার ‘দেশু ৭’-এর প্রথম গান ‘তোর শুধু তোর’ প্রকাশের পরই পুরনো প্রেমের স্মৃতিতে বুঁদ অনুরাগীরা। লাদাখের পাহাড়ি সৌন্দর্যের মাঝে দুই তারকার রোমান্টিক মুহূর্ত যেন ফিরিয়ে আনলো নস্ট্যালজিয়া। গতকাল প্রকাশ পেলো ‘তোর শুধু তোর’। গানের সঙ্গে ফিরলো দেব-শুভশ্রীর সেই উদ্দাম রোমান্স, যা একসময় দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিল। এরইমধ্যে আলোচনায় চলে এসেছে গানটি।