দীর্ঘ ছয় বছরের বিরতি কাটিয়ে অবশেষে পর্দায় ফিরছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা বসু। বড় পর্দা নয়, ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ ‘বারাবাঁকি’ দিয়ে নতুন ইনিংস শুরু করছেন তিনি।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক হানসল মেহতার নির্মিত এই সিরিজটি আশির দশকের উত্তরপ্রদেশের এক কুখ্যাত মাদক কার্টেল ও পুলিশি অভিযান-কেন্দ্রিক বাস্তব ঘটনার গল্পে তৈরি। মুম্বইয়ে শুরু হওয়া গোপন শুটিংয়ে চরিত্রের প্রয়োজনে বদলে ফেলা লুকে হাজির হবেন বিপাশা।
আরও পড়ুন:
৭ই অক্টোবর থেকে ‘ফিরে আসার গল্প’
