কক্সবাজারে নতুন আমেজে দীঘি

কক্সবাজারে নতুন আমেজে দীঘি

ফন্ট সাইজ:

টানা শুটিংয়ের ক্লান্তি কাটাতে সমুদ্রের হাওয়ায় গা ভাসালেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। সম্প্রতি কক্সবাজারের এক অভিজাত রিসোর্টে কাটানো স্নিগ্ধ মুহূর্তগুলো অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিতে পাহাড়ি ব্যাকগ্রাউন্ড ও সুইমিংপুলের পাশে এক গাউনে নজর কেড়েছেন দীঘি। মিষ্টি হাসি ও আবেদনময়ী ভঙ্গিমায় প্রকৃতির ছোঁয়া উপভোগ করার এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেতেই উপচে পড়ছে ভক্তদের প্রশংসা ও ভালোবাসা।