গাজীপুরের শ্রীপুরে মাওনা ইউনিয়নের শিমলাপাড়া গ্রামের মরহুম আহম্মেদ আলী সরকার (বগী সরকার) এর ছেলে মরহুম বীর মুক্তিযোদ্ধা নুরুল হক সরকারের সহধর্মিনী সাবেক মেম্বার ফারহানা হক ( ৬১ ) ইন্তেকাল করেছেন। সোমবার ( ৭ মে ) ভোর ৪ টা ৪০ মিনিটে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।
তিনি দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জিএম হেড এন্ড ডিপার্টমেন্ট ( সার্কুলেশন ) মোঃ বিল্লাল হোসেন মন্টুর শাশুড়ি ছিলেন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে এক ছেলে, নাতি, নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শ্রীপুর প্রেসক্লাবের সকল সদস্য বৃন্দ ও গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
মরহুমার প্রথম জানাযার নামাজ আজ ( সোমবার ) বাদ আসর রাকিন সিটি জামে মসজিদ মিরপুর ১৪ ও দ্বিতীয় জানাজার নামাজ আগামীকাল ( মঙ্গলবার ) বিকাল ৩ টা ৩০ মিনিটে শিমলাপাড়া মসজিদ মাঠে অনুষ্ঠিত হইবে। পরে পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশেই দাফন করা হবে।
