যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে পড়ার সুযোগ পেয়েছেন হবিগঞ্জের চুনারুঘাটের শিক্ষার্থী দীপ্তিতা দাশ। বিশ্ববিদ্যালয়ের এই অনুষদ বিশ্বের অন্যতম সেরা আইন শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত।
দীপ্তিতার বাবা দিলীপ দাশ ও মা মিতা দাশ বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রবাসী। তার প্রয়াত দাদা নিরঞ্জন দাশ ছিলেন চুনারুঘাট মধ্যবাজারের ‘নিরঞ্জন সিটি’র মালিক। দীপ্তিতার এ গৌরবময় অর্জনে খুশি চুনারুঘাটের মানুষ।
বিশ্বখ্যাত এই প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, সাবেক ফার্স্ট লেডি ও আইনজীবী মিশেল ওবামা, সাবেক মার্কিন প্রেসিডেন্ট রাদারফোর্ড বি. হেইসসহ অনেকে।
দীপ্তিতার কাকা সজল দাস বলেন, ‘এমন একটি প্রতিষ্ঠানে দীপ্তিতা দাশের পড়ার সুযোগ নিঃসন্দেহে আনন্দ ও গর্বের বিষয়।’
সবার কাছে আশীর্বাদ কামনা করে দীপ্তিতা দাস মোবাইল ফোনে গণমাধ্যমকে বলেন, ‘পড়াশোনা শেষে দেশের কল্যাণে কাজ করতে চাই।’
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলেন চুনারুঘাটের দীপ্তিতা
অনলাইন ডেস্ক
বাংলারজমিন
৩৬ মিনিট আগে
৭ সেপ্টেম্বর (সোমবার), ২০২৬, ২ঃ০৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
