ঢামেকে পুলিশ ক্যাম্পের নতুন ইনচার্জ হাবিবুর রহমান

ঢামেকে পুলিশ ক্যাম্পের নতুন ইনচার্জ হাবিবুর রহমান

ফন্ট সাইজ:

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ক্যাম্পে নতুন ইনচার্জ হিসেবে যোগ দিয়েছেন ইন্সপেক্টর মো. হাবিবুর রহমান। তার আগে ইন্সপেক্টর মো. ফারুক এ পদে টানা দুই বছর দায়িত্ব পালন করেছেন।

শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পে উপস্থিত হয়ে দায়িত্ব বুঝে নেন ইন্সপেক্টর মো. হাবিবুর রহমান। রাজারবাগ পুলিশ লাইন থেকে ঢামেকে যোগদান করেন তিনি।

সদ্য দায়িত্ব ত্যাগ করা ইন্সপেক্টর মো. ফারুক ৫ আগস্টের পর থেকে টানা দুই বছর ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জের হিসেবে দায়িত্বে ছিলেন। রাজারবাগ পুলিশ লাইনে তাকে ফিরিয়ে নেয়া হয়েছে। এছাড়া ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) হিসেবে দায়িত্ব রয়েছেন মো. সেলিম মিয়া।