কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত ২৫, বেশিরভাগই শিশু-কিশোর

কেপ ভার্দেতে বাস খাদে পড়ে নিহত ২৫, বেশিরভাগই শিশু-কিশোর

ফন্ট সাইজ:

পশ্চিম আফ্রিকার উপকূলে আটলান্টিক মহাসাগরে অবস্থিত কেপ ভার্দের ফোগো দ্বীপে একটি বাস খাদে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অনেকেই স্কুলশিক্ষার্থী ও কিশোর-কিশোরী। রবিবার দেশটির জাতীয় সংবাদ সংস্থা ইনফোরপ্রেসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

সংবাদ সংস্থাটি জানায়, শনিবার রাতে উত্তর ফোগোর একটি পাহাড়ি রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে প্রায় ৩০ মিটার নিচে একটি খাড়া খাদে পড়ে যায়। দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন যাত্রীকে ফোগোর সাও ফ্রান্সিসকো ডি আসিস আঞ্চলিক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। শিক্ষা কর্মকর্তারা জানান, শিক্ষার্থীদের এই ভ্রমণের আয়োজন স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে করা হয়নি। বাসের চালক ব্যক্তিগতভাবে বার্ষিক এই ভ্রমণের আয়োজন করেন। চালাক নিজেও এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।