মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে গিয়ে অ্যামাজনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় পাঁচজন নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন। বোয়িং ৭৬৭-৩০০ মডেলের কার্গো বিমানটি স্থানীয় সময় রোববার দুপুর ২টার ঠিক আগে বিধ্বস্ত হয়। পুয়ের্তো রিকোর সান হুয়ান শহরের লুইস মুনিওস মারিন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বিমানটি মিয়ামিতে যাচ্ছিল।

অবতরণের সময় বিমানটি মাটিতে থাকা কয়েকটি যানবাহনেও আঘাত করে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। অ্যামাজন জানিয়েছে, কী ঘটেছিল তা সঠিকভাবে জানতে তারা স্থানীয় কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। বিধ্বস্ত হওয়ার পর আগুন নেভাতে দমকলকর্মীরা যখন ধোঁয়ায় আচ্ছন্ন দুর্ঘটনাস্থলে ছুটে যান, তখন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) সব ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ স্থগিত করার নির্দেশ দেয়। যুক্তরাষ্ট্রে বছরের ব্যস্ততম ভ্রমণ সময়গুলোর অন্যতম লেবার ডের ছুটির সপ্তাহান্তেই এই দুর্ঘটনা ঘটল।