যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে নিহত একজন

ফন্ট সাইজ:

রাজধানীর যাত্রাবাড়ী থানার ধলপুরে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে মোঃ ইমরান (৩২) নামের একজন নিহত হয়েছেন। ও একই ঘটনায় জাকারিয় (৩৩) নামের একজন গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।
রোববার রাত সাড়ে ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ইমরানকে মৃত  ঘোষণা করেন। আহত জাকারিয়া চিকিৎসাধীন রয়েছেন।

সাগর খানের(ইমরান) স্ত্রী সোনিয়া খান জানান, রাত ১১টার দশটার দিকে যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় অজ্ঞাতনামা সন্ত্রাসীরা আমার স্বামীকে গুলি করে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, আমাদের বাসা যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায়। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক)মোঃ হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

ওদিকে গুলিবিদ্ধ জাকারিয়ার স্ত্রী ঝিনুক আক্তার জানান, ধলপুর সরদার গলিতে আমার স্বামী জাকারিয়ার রিকশার গ্যারেজের ব্যবসা করেন। রাতে গ্যারেজে সামনে ইমরানসহ জাকারিয়া বসেছিলেন। এ সময় চারটি মোটরসাইকেলে হেলমেট পরা ৭-৮ জন ব্যক্তি তাদের দিকে এলোপাতাড়ি গুলি করে। এ সময় দুজনই গুলিবিদ্ধ হন।