চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাটে মোহনা টেলিভিশন ও দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার মিরসরাই প্রতিনিধি কামরুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও অপরাধীদের আটকের দাবিতে রোববার সকাল সাড়ে ১০টায় মিরসরাই সদরে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বক্তারা সাংবাদিকের ওপর হামলাকারী প্রধান আসামিদের আগামী তিনদিনের মধ্যে আটক না করলে মিরসরাই উপজেলা চত্বরস্থ শহীদ মিনারে অনশন সহ লাগাতার কর্মসূচির ঘোষণা প্রদান করা হয়। দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদী প্রতিনিধি মাহবুব পলাশের সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেনÑ দৈনিক পূর্বকোণ প্রতিনিধি আবু সাঈদ ভূঞা, নয়াদিগন্ত ও মঞ্চ প্রতিনিধি এম মাঈন উদ্দিন, দৈনিক সমকাল প্রতিনিধি বিপুল দাস, বণিক বার্তা ও বিজয় টিভি প্রতিনিধি রাজু কুমার দে, দৈনিক জনকণ্ঠ ও গ্লোবাল টিভি প্রতিনিধি রাজিব মজুমদার প্রমুখ। উপস্থিত ছিলেনÑ সিনিয়র সাংবাদিক হেদায়েত উল্লাহ চৌধুরী, আবু সুফিয়ান, সিপ্লাস প্রতিনিধি বাবলু দে, ভোরের ডাক প্রতিনিধি এমদাদ হোসেন ভূঞা, সানোয়ারুল ইসলাম রনি, রবি করিম, রুপায়ন কর, তাকিবুর রহমান ও তাবিবুল ইসলাম প্রমুখ।
