সিরাজগঞ্জের রায়গঞ্জে অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে ছয় সাব-ডিলারের সার বরাদ্দ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করেছে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি। রোববার বিকালে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বরাদ্দ স্থগিত হওয়া সাব-ডিলাররা হলেনÑ উপজেলার ধুবিল ইউনিয়নের আফসার আলী তালুকদার, মমতাজ উদ্দিন, বানসা রাম, জাহিদুল ইসলাম, ব্রম্মগাছা ইউনিয়নের আব্দুল মমিন ও ধানগড়া ইউনিয়নের সুমন আহমেদ। উপজেলা কৃষি কর্মকর্তা মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সার বিক্রিতে বেশকিছু অনিয়মের দায়ে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভায় ওই ছয়জন সাব-ডিলারের সার বরাদ্দ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। তিনি আরও জানান, এসব সাব-ডিলারের আওতাধীন কৃষকেরা সংশ্লিষ্ট ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত মূল ডিলারের কাছ থেকে সার সংগ্রহ করতে পারবেন বলে তিনি জানান।
