‘মিস ওয়ার্ল্ড’ হলেন দোমিঙ্গেস

‘মিস ওয়ার্ল্ড’ হলেন দোমিঙ্গেস

ফন্ট সাইজ:

এবারের মিস ওয়ার্ল্ড খেতাব জিতেছেন ডমিনিকান রিপাবলিকের প্রতিযোগী জোহেইরি মোলা দোমিঙ্গেস। ১১১টি দেশের মধ্যে সেরা হিসেবে মুকুট জিতেছেন তিনি। বিশ্বসুন্দরীর খেতাব জেতা জোহেইরি মোলা ‘মিস ওয়ার্ল্ড ডমিনিকান রিপাবলিক-২০২৫’ খেতাব জেতেন। সেই প্রতিযোগিতায় জয়ী হয়েই এবার বিশ্ব আসরে আসার সুযোগ পান তিনি। জোহেইরি মোলা একাধারে শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী ও মডেল। ‘ভয়েস অব টুমোরো’ নামে তার একটি উদ্যোগ আছে, যার মূল লক্ষ্য- সুবিধাবঞ্চিত শিশু ও তরুণদের ইংরেজি শেখানো এবং তাদের আত্মবিশ্বাস ও ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দক্ষতা তৈরিতে সাহায্য করা।

এবারের প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্পেনের এলিসাবেথ রেইনেস এবং দ্বিতীয় রানারআপ হয়েছেন মিস মালয়েশিয়া তানুসিয়া চেট্টি। প্রতিযোগিতায় কয়েকটি ধাপে প্রতিযোগীদের মূল্যায়ন করা হয়। এর মধ্যে থাকে প্রাথমিক পর্বের বিভিন্ন চ্যালেঞ্জ, রুদ্ধদ্বার সাক্ষাৎকার এবং মঞ্চে সরাসরি অনুষ্ঠিত বিভিন্ন পর্ব। এ বছর মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ভিয়েতনামে। এবারের আসরে প্রথমবারের মতো ফ্রেঞ্চ গায়ানা, ইরিত্রিয়া, মোজাম্বিক, পাকিস্তান ও মালদ্বীপের প্রতিযোগীরা অংশ নেন। অন্যদিকে, ইকুয়েডরের সামান্থা কুয়েনেদিত, আর্মেনিয়ার মনিকা হারুতজুনজান এবং টোগোর নাদিরাতু আফোলাবি প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান।

আরও পড়ুন:
অপেক্ষায় মিম

প্রতিযোগীদের চারটি মহাদেশীয় অঞ্চলে ভাগ করা হয়- আফ্রিকা, আমেরিকা ও ক্যারিবীয়, ইউরোপ এবং এশিয়া ও ওশেনিয়া। বাংলাদেশের প্রতিযোগী সামানজার সাঈদ ‘বিউটি উইথ অ্যা পারপাস’-এ প্রাথমিকভাবে নিজ মহাদেশে সেরা ৬-এ থাকলেও ফাইনালে সেরা ৪০-এ জায়গা করে নিতে পারেননি।