সালমানকে নিয়ে আবেগঘন শাবনূর

সালমানকে নিয়ে আবেগঘন শাবনূর

ফন্ট সাইজ:

গতকাল ছিল সালমান শাহ’র মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে নায়কের সবচেয়ে বেশি সিনেমার নায়িকা শাবনূর সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন। তিনি লিখেছেন, আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান শাহ। এত বছর পেরিয়ে গেলেও তোমার স্মৃতি আজও হৃদয়ে অমলিন।

পর্দার সেই প্রিয় রাজপুত্র, মানুষের ভালোবাসার সেই স্বপ্নের নায়ক তুমি আজও বেঁচে আছো আমাদের স্মৃতিতে, আমাদের ভালোবাসায়। তোমার ৩০তম প্রয়াণ দিবসে জানাই বিনম্র শ্রদ্ধা ও অশেষ ভালোবাসা।

আরও পড়ুন:
অপেক্ষায় মিম