সরকারি জমিতে অবৈধভাবে বালু মজুত

সরকারি জমিতে অবৈধভাবে বালু মজুত

ফন্ট সাইজ:

অবৈধভাবে সরকারি জায়গা বালু মজুতের মহোৎসব চলছে। ফলে লক্ষ্মীপুরে নদীভাঙন, ফসলি জমি বিনষ্ট এবং কোটি কোটি টাকার সরকারি রাজস্ব ফাঁকির ঘটনা ঘটছে। অভিযোগ রয়েছে, নদীর তীরবর্তী এলাকায় অবৈধভাবে বালুর স্তূপ, ড্রেজার মেশিন বসানো, স্থাপনা নির্মাণ এবং বিভিন্ন কর্মকাণ্ডের কারণে ঝুঁকির মুখে পড়েছে মেঘনা এলাকায় নৌবন্দর ফেরিঘাট নদীর তীর রক্ষাবাঁধ ও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা। পাশাপাশি ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে নদী ও আশপাশের পরিবেশের।

স্থানীয়রা বলছেন, শুধু উচ্ছেদ অভিযান নয় নৌন্দরসহ-মেঘনার তীর রক্ষাবাঁধ, সরকারি সম্পদ ও পরিবেশ রক্ষায় নিয়মিত নজরদারি নিশ্চিত করতে হবে প্রশাসনকে। তবে সামপ্রতিক দিনগুলোতে দেশের বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসন অভিযান জোরদার করা হলেও তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। গত বৃহস্পতিবার বিআইডব্লিউটিএ পরিবেশ অধিদপ্তরসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এক অভিযান পরিচালনা করেন। এ সময় আলাউদ্দিন ট্রেডার্স নামে এক বালুমহলে ২০ হাজার টাকা জরিমানা কয়েকটি পাইপ জব্দ করা হয়। এ সময় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করেন। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম বলেন, সরকারি জায়গায় বালু মজুত, নদীর তীর রক্ষাবাঁধ কিংবা পরিবেশের ক্ষতি করে কোনো অবৈধ কার্যক্রম পরিচালনা করতে দেয়া হবে না।