গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ২০

গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ২০

ফন্ট সাইজ:

গোপালগঞ্জ মুকসুদপুর উপজেলায় একটি বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।

রোববার সকাল ১১ টার দিকে উপজেলার গেড়াখোলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, টুঙ্গিপাড়া এক্সেস পরিবহনের একটি বাস খুলনা থেকে ছেড়ে যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে গেড়াখোলা এলাকায় রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন বাসযাত্রী নিহত এবং অন্তত ২০ জন আহত হন। খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার তৎপরতা চালায় ফায়ার সার্ভিস। মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনাটি নিশ্চিত করেছেন।