যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত: ২ শিশু নিহত, গুরুতর আহত ২

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিমান বিধ্বস্ত: ২ শিশু নিহত, গুরুতর আহত ২

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফ্রেসনোতে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দুই শিশু নিহত এবং দুজন প্রাপ্তবয়স্ক গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে ফ্রেসনোর সিয়েরা স্কাই পার্ক বিমানবন্দরের কাছে একটি আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) এবং ফ্রেসনো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, শনিবার দুপুর ১টা ৫০ মিনিটের কিছু আগে এক ইঞ্জিনের একটি ছোট বিমান (গ্রুম্যান এএ-৫) আছড়ে পড়ে এবং এতে আগুন ধরে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন, ফলে তা আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়তে পারেনি। দুর্ঘটনায় বিমানে থাকা দুই শিশু ঘটনাস্থলেই প্রাণ হারায়। গুরুতর আহত অপর দুইজনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় বিমানে ওই চারজন ছাড়া আর কেউ ছিলেন না। হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে এনটিএসবি।