লংমার্চ ঘিরে সীতাকুণ্ডে জামায়াতের প্রস্তুতি

ফন্ট সাইজ:

আগামী ৫ই সেপ্টেম্বর জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের ঘোষিত লংমার্চ কর্মসূচি ঘিরে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল বিকালে পৌর সদরের জামায়াত কার্যালয়ে আয়োজিত সভায় লংমার্চ সফল করতে দলের প্রস্তুতি ও কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন সিকদার।

সভায় চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফজলুল করিম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার ছিদ্দিক চৌধুরী, সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ তাহের, সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলী, পৌর জামায়াতের আমীর হাফেজ মুহাম্মদ আলী আকবর ও উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা তৌহিদুল হক চৌধুরীসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। নেতারা জানান, লংমার্চকে কেন্দ্র করে সীতাকুণ্ডে বিভিন্ন প্রস্তুতি নেয়া হয়েছে।

কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন তারা। পরে লংমার্চের সমর্থনে ও স্বাগত জানিয়ে পৌর সদরে গণমিছিল বের করেন দলীয় নেতাকর্মীরা।